TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Friday, September 28, 2012

নমনীয় আইফোন আনবে অ্যাপল!


  • ভবিষ্যৎ আইফোন হতে পারে এরকম। কাল্পনিক আইফোনের নকশা
    ভবিষ্যৎ আইফোন হতে পারে এরকম। কাল্পনিক আইফোনের নকশা
  • নমনীয় আইফোন তৈরি করতে পেটেন্ট আবেদন করেছে অ্যাপল
    নমনীয় আইফোন তৈরি করতে পেটেন্ট আবেদন করেছে অ্যাপল
  • ভবিষ্যতে অ্যাপলের পন্য হতে পারে নমনীয় যা সহজেই ভাঁজ করা যাবে
    ভবিষ্যতে অ্যাপলের পন্য হতে পারে নমনীয় যা সহজেই ভাঁজ করা যাবে
  • অ্যাপলের কাল্পনিক আইফোন
    অ্যাপলের কাল্পনিক আইফোন
1 2 3 4
সম্প্রতি অ্যাপলের বাজারে আনা আইফোন ৫ প্রযুক্তি বিশ্বে নজর কাড়ার পর পরবর্তী আইফোন নিয়ে ভাবতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। নতুন ধরনের স্মার্টফোনের পর্দার জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ভবিষ্যতে নমনীয় প্রযুক্তির আইফোন তৈরির জন্য পরিকল্পনা করছে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।
অ্যাপলের পেটেন্ট আবেদনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী প্রজন্মের আইফোন হবে নমনীয় প্রযুক্তির, যা সহজেই ভাঁজ করা যাবে। আইফোন ছাড়া অন্যান্য মোবাইল ডিভাইসের ক্ষেত্রেও এ ধরনের স্ক্রিন ব্যবহার করতে পারে প্রতিষ্ঠানটি। এ স্ক্রিনটিতে স্পর্শ করা হলে স্পিকারের মতো শব্দ করতে পারবে। এ ছাড়া স্ক্রিনে স্পর্শ করলে বাটন অনুভব করা যাবে। পাশাপাশি স্ক্রিনটি কণ্ঠস্বর চেনার উপযোগী হবে।
অ্যাপল ছাড়া নমনীয় প্রযুক্তির স্মার্টফোন তৈরিতে স্যামসাং ও নকিয়া কাজ করছে বলে জানা গেছে।

নমনীয় আইফোন আনবে অ্যাপল! - প্রথম আলো

No comments:

Post a Comment