মাউসের মধ্যে মাকড়সা!
ভয় পাইয়ে দিতে পারে কম্পিউটারের মাউস! ইউএসবি প্রযুক্তির একটি মাউস আগন্তুক কাউকে চমকেও দিতে পারে। কারণ, মাউসের মধ্যে মৃত একটি মাকড়সা থাকলে ভয় পাওয়ারই কথা!
যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষ মৃত মাকড়সাযুক্ত কম্পিউটার মাউস বাজারজাত করছে। ২৮ ডলার দামের এই মাউসে স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে বসানো রয়েছে মৃত মাকড়সা। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। কম্পিউটার চালানোর সময় এই মাউসটির এলইডি বাতি জ্বলে ওঠে এবং রং পরিবর্তন করতে পারে। ফলে রাতের বেলা ভেতরের মাকড়সাটি ছায়া ঘরে ছড়িয়ে পড়ে। মাকড়সা ছাড়াও স্বচ্ছ প্লাস্টিকের ভেতর অন্যান্য পোকামাকড়ও জুড়ে মাউস তৈরি করছে স্মিথসোনিয়ানG

No comments:
Post a Comment