TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, June 25, 2018

ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল পুরো সেটআপ টিউটোরিয়াল


ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে কিভাবে আয় হয়? পুরো সেটআপ টিউটোরিয়াল written by Admin জুন ২৫, ২০১৮ আপনার কি কোনো ব্লগ বা ওয়েবসাইট আছে? আছে কোনো বেশি লাইকসমৃদ্ধ পেজ? আপনার তো সোনায় সোহাগা! আয় করতে পারেন লাখ লাখ টাকা। ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল আপনাকে এ সুযোগ দেবে। এ জন্য খুব সহজ কিন্তু কিন্তু কিছুটা গোলমেলে পদ্ধতির মধ্য দিতে যেতে হবে। Read More : Instant article Tutorial ইনস্ট্যান্ট আর্টিকেল কী? কিভাবে কি করা যাবে দ্রুত খবর পড়ার সুবিধা দিতে ফেসবুক নিয়ে এসেছে ‘ইনস্ট্যান্ট আর্টিকেল’। এতে একটি খবরের সঙ্গে বজ্রর মতো চিহ্ন দেওয়া থাকে সে শিরোনাম বা লিংকে শুধু একটা ক্লিক করলেই বজ্র গতিতে ফেসবুকেই পেয়ে যান খবরটি। আপনার ওয়েবসাইটে করা পোস্টটি যখন আপনি পেজে ইনস্ট্যান্ট আর্টিকেল হিসেবে পোস্ট করবেন তখন সেটি পড়ার জন্য ইউজারদের এমবি খরচ করে নতুন কোনো ট্যাবে বা ব্রাউজারে যেতে হবে না। তবে হ্যাঁ, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল শুধু স্মার্টফোন ব্যবহারকারীরাই দেখতে পারবেন। বিশ্বের বড় বড় সংবাদমাধ্যম এরই মধ্যে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল ফিচারটির সঙ্গে যুক্ত হয়েছে। মূলত নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও বেশি সময় রেখে দেয়া, দ্রুত সাইটে প্রবেশ (লোডিং টাইম), নিউজ সাইটগুলো আরও বেশি ফেসবুকমুখী হওয়া, বিজ্ঞাপনদাতাদের টার্গেট পিপল ধরা এবং ওয়েবসাইটের মালিকদের সঙ্গে রেভিনিউ শেয়ার করার জন্য এই ফিচার চালু করেছে ফেসবুক। আয়ের টাকা ১০০ ডলার হলেই চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ঢাকা ও ঢাকার বাইরে জেলা শহরের ছোট ও মাঝারি অনলাইন সংবাদমাধ্যমগুলোও প্রতিনিয়ত এ পদ্ধতির সঙ্গে সংযুক্ত হচ্ছে। ফলে ফেসবুকের থেকে আয় করা টাকায় অফিস পরিচালনা এবং কর্মীদের বেতন দিয়েও এখন অতিরিক্ত টাকা আয় করা যাচ্ছে। তবে অনেকেই ইনস্ট্যান্ট আর্টিকেল চালু করলেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। আবার অনেকেই নিয়মের বাইরে গিয়ে ইনস্ট্যান্ট আর্টিকেল চালু করার ফলে অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে। কিভাবে শুরু হয়? ২০১৫ সালে মার্চের শুরুর দিকে খবরের লিংক শেয়ারের ক্ষেত্রে হোস্টিং সেবা দিতে বেশ কিছু সংবাদমাধ্যমকে সরাসরি কনটেন্ট পোস্টের প্রস্তাব দেন মার্ক জাকারবার্গ। তখন হাফিংটন পোস্ট, ন্যাশনাল জিওগ্রাফিক, নিউইয়র্ক টাইমস, বিবিসি ও বাজফিড শুরুতে ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে সরাসরি কনটেন্ট পোস্টের এ সুযোগ পায়। এরপর ২০১৬ সালের ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইনস্ট্যান্ট আর্টিকেল সবার জন্য উন্মুক্ত করে ফেসবুক। ফেসবুকের এই নতুন সংযোজন বা ফিচারটি মূলত মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দেয়ার জন্যই। যে কোনো সময়ের চেয়ে দ্রুততম সময়ে (ফেসবুক বলছে, বিদ্যুৎগতিতে) একজন ইন্টারনেট ব্যবহারকারী তার পছন্দসই খবরটি পড়তে পারবেন ফেসবুকে থেকেই। নাম শুনেই বুঝতে পারছেন, এই ফিচারটির মূল বৈশিষ্ট্য হচ্ছে ‘তাৎক্ষণিকতা’। পাঠকের জন্য ইনস্ট্যান্ট আর্টিকেল সম্বন্ধে আরও খোলাসা করে বলা যায়, ইনস্ট্যান্ট আর্টিকেল এক ধরনের অ্যাপও। ইনস্ট্যান্ট আর্টিকেলে সংযুক্ত কোনো নিউজ লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটি আপনার মোবাইলে চলে আসবে, কারণ এটি ১০ গুণ দ্রুত কাজ করে। আর তার থেকেও বড় কথা, এটি প্রথমত সেই সংবাদটি চোখের নিমেষে আপনার মোবাইলে এনে হাজির করে, ওই সাইটটিকে নয়। ব্যবহারকারীরা এখন তৎক্ষণাৎ হাই-রেজল্যুশনে যে কোনো ছবি জুম করতে পারবেন, স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকা ভিডিও দেখতে পারবেন কোনো বাধা ছাড়াই। আপনার মনেই হবে না যে এটি ইন্টারনেট থেকে লোড হয়েছে, বরং মনে হবে এটি যেন কোনো সেইভ করে রাখা ফাইল, আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই খুলে গেল! কোনো কনটেন্ট ইনস্ট্যান্ট আর্টিকেলের সঙ্গে সম্পৃক্ত কিনা, সেটি বোঝারও সহজ উপায় আছে। যে কোনো শেয়ার করা লিংকের ডানপাশে যখন একটি বিদ্যুতের মতো (থান্ডারবোল্ট) চিহ্ন দেখতে পাবেন, বুঝে নেবেন সেটি ইনস্ট্যান্ট আর্টিকেল! ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল এর সুবিধা ও অসুবিধা কি কি ? ইনস্ট্যান্ট আর্টিকেল সুবিধা: *আর্টিকেল খুব দ্রুত লোড হবে। *আর্টিকেল ক্যাশ থাকবে বলে পরের আর্টিকেল থেকে আবার এটাতে আসলে নতুন করে লোড না হয়ে ক্যাশ থেকে লোড হবে। *ফেসবুক পেজে আর্টিকেল এর স্ট্যাটিকস পাওয়া যাবে। *মনিটাইজেশন অ্যাড করে আয় করা যাবে Our website : Techjano https://www.techjano.com/ ইনস্ট্যান্ট আর্টিকেল অসুবিধা *সাইটের উইজেট, ওয়ার্ডপ্রেসের অনেক শর্টকোড এতে কাজ করবে না। *মেইন সাইটের ভিজিটর কমে যাবে। *তবে সাইটের রাঙ্ক কমবে না। ইনস্ট্যান্ট আর্টিকেল যুক্ত হতে যা যা দরকার * সাইটের জন্য একটি ফেসবুক পেজ (তবে নতুন পেজে ইনস্ট্যান্ট আর্টিকেল এখন অনেকটা কঠিন হয়ে গেছে) * সাইটে নিয়মিত লেখা প্রকাশ করতে হবে * Instant Articles for WP প্লাগিন * ব্যাংক অ্যাকাউন্ট যেভাবে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল চালু করবেন Instant article

Wednesday, February 14, 2018

ফ্রিল্যান্সাররা যেভাবে সরকাররে নগদ সহায়তা পাবেন

প্রাতিষ্ঠানিক আউটসোর্সকে ক্যাশ ইনসেনটিভ দেয়ার তালিকায় রাখা হয়েছে। তারা সরকারের ১০ শতাংশ নগদ সহায়তা বা ভর্তুকি পাচ্ছেন। এখন এই সহায়তা বা ভর্তুকি ব্যক্তি পর্যায়ে আউটসোর্সিং করা ফ্রিল্যান্সাররাও যেন পান তা দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তি রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা বা ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত কার্যকর করতে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার দিয়েছে তাতে এই সহায়তা বা ভর্তুকি ব্যক্তি পর্যায়ে আউটসোর্সিং করা ফ্রিল্যান্সাররা পাবেন কিনা তা স্পষ্ট করা হয়নি। Read More about it at TechJano.com https://www.techjano.com/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B8/

Thursday, February 8, 2018

কত দাম হবে নতুন মোবাইলটির?

আসছে স্যামসাংয়ের দুর্দান্ত নতুন এক স্মার্টফোন। ২৬ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এর একদিন আগেই সেখানে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৯ উন্মোচন করবে স্যামসাং। বলা হচ্ছে আগের গ্যালাক্সি এস৮-এর চেয়ে দাম বেশি হবে গ্যালাক্সি এস৯-এর। কোরীয় প্রকাশনা ইটিনিউজ-এর তথ্যানুসারে গ্যালাক্সি এস৯-এর মূল্য হবে ৮৭৫ থেকে ৯২৫ মার্কিন ডলারের মধ্যে। সেখানে গ্যালাক্সি এস৮-এর দাম শুরু হয়েছে ৭২০ মার্কিন ডলারে Read More: TechJano.com https://www.techjano.com/%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0/

Sunday, December 31, 2017

New website TechJano starts


I have my new venture TechJano website has started. Hope your will visit. Site Link https://www.techjano.com/

Wednesday, May 3, 2017

Payoneer card easy from Bangladesh


Payoneer card easy from Bangladesh Just open an accoun Get here https://share.payoneer.com/nav/q7ZDJFeU3tkgYTeLgZFolkI8snS2nKtX4umniuF8qjp3yBewqsqsDtw8WkfXup2q5TzEaQQ6dbwP_wkLfhndag2 easy to open an account. Get $25 free.

Wednesday, December 17, 2014

Oppo R5 in Bangladesh


Chinese Handset maker Oppo bring slimmest phone R5 in Bangladesh. It will be officially launched in January first week in Bangladesh. go to R5 in Bangladesh. - See more at:techandteen.com

Thursday, August 21, 2014

মাইক্রোসফটের ফোনে অপেরার ডিফল্ট ব্রাউজার

মাইক্রোসফটের তৈরি সব ফিচার ফোনে ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকবে অপেরা মিনি। সম্প্রতি অপেরা ও মাইক্রোসফট কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী মাইক্রোসফটের সব ফিচার ফোন ও নকিয়ার আশা সিরিজের ফোনগুলোতে অপেরা ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহূত হবে। আগের নকিয়া ব্র্যান্ডিংয়ের আওতায় থাকা ৩০ প্লাস ও ৪০ সিরিজের ফিচার ফোনগুলোও এই চুক্তির আওতায় আসবে। প্রসঙ্গত, নকিয়ার মোবাইল বিভাগ কিনে নিয়েছে মাইক্রোসফট। চুক্তি অনুযায়ী, এখন যেসব ফোনে এক্সপ্রেস ব্রাউজার রয়েছে, সেগুলো অপেরা মিনিতে আপগ্রেড করে নিতে গ্রাহককে পরামর্শ দেবে মাইক্রোসফট। নতুন করে যেসব ফিচার ফোন বাজারে আসবে তাতে অপেরা ব্রাউজার প্রি-ইনস্টল করা থাকবে। অপেরা মিনি ব্রাউজার এখন উন্নয়নশীল বিভিন্ন দেশের ফিচার ফোনগুলোতে জনপ্রিয় ব্রাউজার হিসেবে ব্যবহূত হচ্ছে। এতে ডাটা কম্পেহেনশন ফিচার বিল্ট ইন থাকে বলে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ পান ব্যবহারকারী। বতর্মানে ২৫ কোটি ব্যবহারকারী অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করেন, যার মধ্যে ১০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী। মাইক্রোসফটের সঙ্গে অপেরার চুক্তি অনুযায়ী, শুধু ফিচার ফোনেই অপেরা ব্রাউজার বিল্ট ইন থাকবে। উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমনির্ভর ফোনগুলোতে ইন্টারনেট এক্সপ্লোরারের মোবাইল সংস্করণই রাখতে চায় মাইক্রোসফট কর্তৃপক্ষ।