TECH GURU, TECH-SCIENCE NEWS
"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."
Wednesday, March 7, 2012
Friday, March 2, 2012
কাঠ থেকে পরিবেশবান্ধব স্মার্টফোন!
কাঠের অনেক রকম ব্যবহার রয়েছে। এবার প্রযুক্তি ক্ষেত্রে কাঠের ভিন্নরকম ব্যবহার শুরু হল। যুক্তরাজ্যের কিরন-স্কট উডহাউস নামে এক শিক্ষার্থী কাঠ ব্যবহার করে স্মার্টফোন তৈরি করেছেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনের নাম ‘অ্যাডজিরো’। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ স্মার্টফোনের তথ্য দিয়েছে।
অ্যাডজিরো স্মার্টফোনটিতে রয়েছে ‘অ্যাডওস’ নামে নতুন ইন্টারফেস ও রিং ফ্ল্যাশ প্রযুক্তি। রিং ফ্ল্যাশ প্রযুক্তিতে লেন্সের চারপাশে ফ্ল্যাশ থাকায় ছবিতে ছায়ার ভাগ থাকে কম। উডহাউস বলেন, মজবুত এ স্মার্টফোনটি অ্যাপলের আইফোনের চেয়েও হালকা।
উল্লেখ্য, উডহাউসের তৈরি প্রটোটাইপ স্মার্টফোনটি তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়েছে।
পরিবেশবান্ধব এ স্মার্টফোনটি চলতি বছরের শেষদিকে বাজারে আসতে পারে।
কাল্পনিক ‘অমরত্ব ফলের’ বাস্তব রূপ
চীনের ক্ল্যাসিক উপন্যাস ‘জার্নি টু দ্য ওয়েস্ট’-এ এমন একটা কাল্পনিক ফলের দেখা পাওয়া যায়, যেটা খেলে মানুষ অমরত্ব লাভ করে। ফলটি দেখতে একটা শিশুর মতো।
ষোলশ শতাব্দীর চীনা সাহিত্যে বর্ণিত এই শিশু-সদৃশ কাল্পনিক ফলটিকেই বাস্তব রূপ দিয়েছেন চীনের কৃষক হাও জিয়ানজাং। অমরত্বের সন্ধান না দিতে পারলেও, উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে নিজের ফলবাগানে তিনি এমন এক ধরনের নাশপাতির চাষ করেছেন, যেটা দেখতে একেবারে একটা শিশু বুদ্ধের মতো।
চীনা কৃষকের এই অদ্ভুত কীর্তিটি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। সে সময় পর্যন্ত প্রতিটি সাত ডলার মূল্যে প্রায় ১৮ হাজার বুদ্ধ-সদৃশ নাশপাতি তিনি বিক্রি করে ফেলেছিলেন। ভিন্ন ধরনের এই ব্যবসায়িক উদ্যোগটিতে সাফল্য পেলেও শুরুর দিকে সবাই কিন্তু পাগলই ভেবেছিল জিয়ানজাংকে। প্রথম দিককার কথা স্মরণ করে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘মানুষ আমাকে পাগল ভেবেছিল। তারা বলেছিল, আমি বাতিকগ্রস্ত আর গাছে শিশু-সদৃশ ফল ফলানো কোনোভাবেই সম্ভব না। তারা বলেছিল, আমি শুধু অর্থ আর সময়ই নষ্ট করছি।’ সবাই যে ভুল ছিল, সেটা তো জিয়ানজাং প্রমাণই করে দিয়েছেন।
২০০৩ সালে, সুপার মার্কেটগুলোতে বিভিন্ন জিনিসের আকারে জেলি বিক্রি করতে দেখে গাছের ফলকেও এ ধরনের আদল দেওয়ার চিন্তাটা মাথায় আসে জিয়ানজাংয়ের। তারপর নিরলস শ্রম ও গবেষণার মাধ্যমে তিনি তাঁর নাশপাতি বাগানের ফলগুলোকে শিশু-বুদ্ধের আদলে উত্পন্ন করতে সক্ষম হয়েছেন। ২০১০ সালের জন্য প্রায় ৭০-৮০ হাজার ফলের অর্ডার পেয়েছিলেন এই চীনা কৃষক। তবে এখন তিনি শুধু এখানেই থেমে যেতে রাজি নন। ভবিষ্যতে তাঁর এই বিচিত্র ফলগুলো বিদেশেও রপ্তানির আশা রাখেন জিয়ানজাং। আর তাঁর ফলগুলোকেও তিনি দিতে চান নতুন রূপ। ভবিষ্যতে নিজের বাগানে, বাইবেলের বিভিন্ন চরিত্র ও বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের আদলে ফল ফলানোর স্বপ্নও আছে তাঁর।
Monday, February 20, 2012
Wednesday, January 18, 2012
শিংযুক্ত সাপের খোঁজ পেলেন ব্রিটিশ বিজ্ঞানী
হলুদ
এবং কালো ডোরা, নীল চোখ এবং দুটি সুঁচালো শিংযুক্ত নতুন প্রজাতির সাপের
খোঁজ পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানী টিম ডেভেনপোর্ট। নতুন প্রজাতির এ সাপের নাম
রেখেছেন তার মেয়ের নামে ‘মাতিল্ডা হর্নড ভাইপার’। খবর ডেইলি মেইল-এর।

তানজানিয়ায় ২ বছর আগেই এ সাপটির খোঁজ মিললেও সম্প্রতিই নতুন প্রজাতি হিসেবে একে চিহ্নিত করা হয়েছে। গত তিন দশকে ভাইপার শ্রেণীর নতুন সাপ আবিষ্কারের সংখ্যা কেবল ৩টি।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘জুটাক্সা’ সাময়িকীতে।
সাপটি অনেক আগে আবিষ্কার করা হলেও আরো পর্যবেক্ষণ করতে এর তথ্য গোপন রাখা হয়েছিলো। তবে, ওয়াইর্ল্ডলাইফ কনজারভেশন সোসাইটি নতুন সাপটির আবাসস্থলের সঠিক তথ্য প্রকাশ করেনি।
ডেভেনপোর্ট জানিয়েছেন, মাতিল্ডা সাপটি ২ ফিট বা তার চেয়েও বড় হয়। সাপটি দেখতে যেমন হিংস্র তেমনি বিষাক্তও। আর এ সিং থাকায় তা আরো বেশি ভয়ংকর দেখায়। তবে এর আচরণ ঠিক উল্টো।
নিউ ইয়র্ক-এর ব্রঙ্কস জু এবং নিউ ইয়র্ক-এর সেন্ট্রাল পার্ক জু-তে মাতিল্ডা হর্ন ভাইপার প্রদর্শনের কথা চলছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/জানুয়ারি ১২/১২

Wednesday, January 4, 2012
Sunday, April 3, 2011
চিড়িয়াখানার গোখরা লুকোচুরি খেলছে টুইটারে
দিন কয়েক আগে নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে একটি বিষাক্ত মিশরীয় কোবরা খোয়া যায়। সম্প্রতি সেই কোবরাটিই নাকি টুইটারের মাধ্যমে তার আপডেট জানিয়ে দিচ্ছে! আর তার ব্রঙ্কস জু’স কোবরা নামের টুইটার অ্যাকাউন্টটির ইতোমধ্যে ৩৫ হাজারেরও বেশি ফলোয়ার যোগ হয়েছে। খবর বিবিসি অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে ২০ ইঞ্চি লম্বা এই বিষাক্ত মিশরীয় গোখরোটি সম্প্রতি খোয়া যায়। এখনও গোখরোটির খোঁজ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সম্প্রতি BronxZoosCobra অ্যাকাউন্ট থেকে টুইটারে জানানো হয়, ‘এখন আমার অবস্থান এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছাদে!’ আর এখান থেকে সব মানুষকে ছোটো ইঁদুরের মতো লাগছে আমার। সুস্বাদু ছোটো ইঁদুর।’
জানা গেছে, টুইটারে এই গোখরোটির পক্ষ থেকে কে টুইট করছে সেটি বের করা সম্ভব হয়নি।
অন্যদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট TheBronxZoo-গোখরোটির এই টুইট বিষয়ে জানিয়েছে, ‘এটি সাপের দুষ্টুমি’!
তবে, এই দুষ্টু সাপটি টিনা ফে’র বিশাল ভক্ত বলে দাবি করেছে। আর ওয়াল স্ট্রিটের পয়সাওয়ালা লোকজন, যেমন ডেনাল্ড ট্রাম্পকে সে নাকি একেবারেই ভালো পায় না!
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোখরোটি হারিয়ে যাবার পর এবং টুইটারে এই ‘সাপের খেলা’ কারণে চিড়িয়াখানার এই সরীসৃপ রাখার স্থানটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
http://tech.bdnews24.com/details.php?shownewsid=1992

Subscribe to:
Posts (Atom)